বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পাটুরিয়া-দৌলতদিয়ায় আটকে আছে ৯ শতাধিক যানবাহন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঘন কুয়াশার কারণে সাড়ে তিন ঘণ্টা ফেরি চলাচল বন্ধ এবং নৌ-রুটের বহরে থাকা ১৮টি ফেরির মধ্যে দুইটিতে যান্ত্রিক ত্রুটির কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ লাইন রয়েছে। তবে যাত্রী ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট দিয়ে পারাপার করা হচ্ছে।

শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের উভয় ফেরিঘাট এলাকায় মিলে ৯ শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান ফেরিঘাট কর্মকর্তারা।

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের সহকারী জেনারেল ম্যানেজার জিল্লুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে নৌরুটে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সবশেষ সকাল ১০টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দুই শতাধিক যাত্রীবাহী বাস ও চার শতাধিক পণ্যবাহী ট্রাক নৌরুট পারের অপেক্ষায় রয়েছে।

যাত্রীদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে যাত্রীবাহী বাস, জরুরি পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত ছোট গাড়িগুলো অগ্রাধিকার ভিত্তিতে নৌরুট পারাপার করা হচ্ছে। আর সাধারণ পণ্যবাহী ট্রাকগুলোকে টার্মিনালে আটকে রাখা হয়েছে। বাসের চাপ কমে গেলে সিরিয়াল অনুযায়ী ওই ট্রাকগুলো নৌরুট পারাপার করা হবে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির বাণিজ্য বিভাগের সহকারী ম্যানেজার আবু আব্দুল্লাহ জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ছোট-বড় মিলে মোট ১৮টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে দু’টি ফেরিতে যান্ত্রিক ত্রুটি থাকায় ফেরি দু’টিকে পাটুরিয়া ফেরিঘাটের ভাসমান মেরামত কারখানায় পাঠানো হয়েছে। যে কারণে যানবাহন পারাপারে কিছুটা ভোগান্তি বাড়ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ