বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১, পুলিশের ২ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের নাম আব্দুর রশিদ (৫০)। পুলিশের দাবি, নিহত ব্যক্তি তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ কামল আকন্দ ঘটনার সত্যয়ন করে জানান, রাতে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকার হোমিওপ্যাথি মেডিকেল কলেজ মাঠে মাদক ব্যবসায়ীরা মাদক ভাগাভাগি করছে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রথমে পুলিশের গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

পরে তল্লাশি করে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুর রশিদকে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বন্দুকযুদ্ধে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন ওসি। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। আব্দুর রশিদের নামে বিস্ফোরক ও মাদকসহ একাধিক মামলা আছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ