বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

আল্লামা আহমদ শফী টেকনাফ আসছেন আগামী কাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টেকনাফ প্রতিনিধি:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল হাইয়াতুল উলয়া লিল জামিয়াতিল কওমীয়া বাংলাদেশ এর চেয়ারম্যান ও বেফাকুল মাদারিস বাংলাদেশ (কওমী মাদরাসা শিক্ষা বোর্ড) এবং জামিয়া আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ আহমদ শফি টেকনাফ আসছেন আসছেন।

আগামী কাল শনিবার সকাল ১০টার ফ্লাইটে বিমানযোগে চট্রগ্রাম শাহ আমানত বিমান্দর থেকে কক্সবাজার আসবেন। সেখান থেকে সড়ক পথে সাবরাং মাদরাসার সভায় অংশ করবেন। তবে হুজুরের বয়ানের নির্ধারিত সময় ও ফেরার সময় জানা যায়নি ।

তিনি টেকনাফ উপজেলা সাবরাং দাারুল উলুম বড় মাদরাসা, হেফজখানা ও এতিমখানার অনুষ্ঠিত ২ দিন ব্যাপী বার্ষিক সভার আমন্ত্রণে টেকনাফ আসছেন বলে সুত্রে জানা যায়।

আগামী ২৩,২৪ ফেব্রয়ারি (শনি ও রবিবার) সাবরাং দারুল উলূম বড় মাদারাসার ২দিন ব্যাপী বার্ষিক সভা মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।

এতে অন্যান্যদের মধ্যে শায়খুল হাদিস আল্লামা শেখ আহমদ, আল্লামা ফরিদ উদ্দীন আল-মোবারক,ঢাকা, লন্ডনস্থ এটিএন বাংলার উপস্থাপক, বিশিষ্ট আইনজীবী মাওলানা শায়খ ছালেহ আহমদ হামিদী, হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি হুমায়ুন কবির সহ দেশের প্রখ্যাত উলামা মশায়েখগণ উপস্থিত থাকবেন।

এতে সর্বস্থরের তাওহীদি জনতাকে উপস্থিত থেকে আল্লাহর অলীদের গুরুত্বপূর্ণ নসীহত শুনার উদাত্ত আহ্বান জানিয়েছেন মাদরাসা প্রধান পরিচালক, আমিরে হেফাজত এর সুযোগ্য খলিফা ও বেফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ এর কক্সবাজার জেলা সাধারন সম্পাদক মাওলানা নুর আহমদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ