বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মাতৃভাষা দিবসে মানিকনগর মাদরাসায় দোয়ার মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তামিম আহমেদ: জহিরুদ্দীন আহমদ ইসলামিয়া মাদরাসার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) মাদরাসার মিলনায়তনে সকাল ৮টায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হাফেজ মাওলানা মুফতি জুবায়ের আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে আলোচনা করেন, লেখক ও গবেষক মাওলানা মুহাম্মদ যাইনুল আবেদীন, মুফতি মনিরুজ্জামান।

মুহাম্মদ যাইনুল আবেদীন বলেন, আলেম ওলামারা ভাষার জন্য অনেক শ্রম দিয়েছেন, ভাষা আন্দোলনে অনেক অবদান রেখেছেন। সকল ভাষাই আল্লাহ তায়ালার দান, তাই ভাষাকে শ্রদ্ধা করতে হবে। শুদ্ধ ভাষা জানতে হবে।

তিনি আরো বলেন, জীবনে বড় হতে হলে প্রচুর পড়ালেখা করতে হবে। সময়কে নষ্ট করা যাবে না, সময়ের মূল্যায়ন করতে হবে। মোবাইল ফোন ছেড়ে পড়ালেখার প্রতি মনোনিবেশ করতে হবে।

মুফতি মনিরুজ্জামান এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ