সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার

কাতারে কবি আল মাহমুদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
ভ্রাম্যমাণ প্রতিবেদক>

একুশের পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ নানা পুরস্কারে ভূষিত সদ্য প্রয়াত কবি ও সাংবাদিক আল মাহমুদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং তার জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতার।

বক্তারা বলেন, সময়ের শ্রেষ্ঠ কবি আল মাহমুদ লেখক সাংবাদিক সম্পাদক ও ঔপন্যাসিক হিসেবে ও ছিলেন অনন্য ।ইসলামী চেতনার নকীব রাসূলপ্রেমিক কবি আল মাহমুদ নশ্বর এ পৃথিবীতে না থাকলেও তাঁর অমর কীর্তিই তাঁকে মানুষের মাঝে বাঁচিয়ে রাখবে চিরকাল।পরে মরহুমের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বুধবার নাজমার দাওয়াত রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক আমিনুল হক।প্রধান অতিথি ছিলেন কাতার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আনোয়ারুল হাসান।সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন শামীমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কুল এন্ড কলেজের প্রভাষক আবু শামা ও শিক্ষক তাফসিরুদ্দিন, আলনূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর, শিক্ষক ক্রিকেট কোচ আমিনুল ইসলাম,সোলাইমান খান,রাজ রাজিব, তৌফিক-ই-চৌধুরী প্রমূখ।অন্যান্যদের মধ্যে বক্তব্য ও কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী তানিম, কবি শামস রবি ও নূরে আলম জাহাঙ্গীর।

আরো উপস্থিত ছিলেন,শাহ আলম খন্দকার, শফিকুল ইসলাম তালুকদার,সিএম হাসান, মোশারফ হোসেন জনি, শেখ ফারুক, ইকবাল হোসেন রনি,বাপ্পী রেজা, ইয়াকুব খান, মোহাম্মদ খায়েস প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ