মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: একুশে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার, সম্মাননাপত্র ও চেক তুলে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘একুশে পদক প্রদান-২০১৯’ অনুষ্ঠানে ২১ জন বিশিষ্ট ব্যক্তির হাতে তিনি এ পদক তুলে দেন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এবার একুশে পদকপ্রাপ্তদের একটি সোনার মেডেল ওই দুই লাখ টাকার চেক দেওয়া হয়।

পবিত্র কালামুল্লাহ কুরআন পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। স্বাগত বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু হেনা মোস্তফা কামাল।

এ বছর একুশে পদক পেলেন যারা-ভাষা আন্দোলনে অবদানের জন্য অধ্যাপক হালিমা খাতুন (মরণোত্তর), অ্যাডভোকেট গোলাম আরিফ টিপু ও অধ্যাপক মনোয়ারা ইসলাম।

শিল্পকলা-সংগীত- আজম খান (মরণোত্তর), সুবীর নন্দী ও খায়রুল আনাম শাকিল সংগীতে একুশে পদক পেলেন।

শিল্পকলা-অভিনয়- লাকী ইনাম, সুবর্ণা মুস্তাফা ও লিয়াকত আলী লাকী অভিনয় ক্ষেত্রে একুশে পদকের পেয়েছেন।

শিল্পকলা-আলোকচিত্র- সাইদা খানম আলোকচিত্র ক্যাটাগরিতে একুশে পদক পান।

শিল্পকলা-চারুকলা-চারুকলায় একুশে পদক পান জামাল উদ্দিন আহমেদ।

মুক্তিযুদ্ধ- ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে একুশে পদক পেলেন।

গবেষণা- ডক্টর বিশ্বজিৎ ঘোষ ও ড. মাহবুবুল হক গবেষণায় একুশে পদক পান।

শিক্ষা- ডক্টর প্রণব কুমার বড়ুয়া শিক্ষায় একুশে পদক পেয়েছেন।

ভাষা ও সাহিত্য- এ ক্যাটাগরিতে পদক পেয়েছেন রিজিয়া রহমান, ইমদাদুল হক মিলন, অসীম সাহা, আনোয়ারা সৈয়দ হক, মঈনুল আহসান সাবের ও হরিশংকর জলদাস।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ