মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’

ফিলিস্তিনি শিশুদের ওপর নতুন অস্ত্র পরীক্ষা করছে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ফিলিস্তিনি অবুঝ শিশুদের ওপর ইসরায়েলের সেনারা নতুন নতুন অস্ত্র পরীক্ষা করছে।

গত মঙ্গলবার কলম্বিয়া বিশ্ববিদালয়ে দেয়া এক বক্তৃতায় বায়তুল মুকাদ্দাস শহরের হিব্রু বিশ্ববিদ্যালয়ের আরব অধ্যাপক নাদেরা শালহুব কেভোরকিয়ান এ তথ্য জনিয়েছেন।

তিনি তার বক্তৃতায় বলেন, ইসরায়েলের সেনারা নিরপরাধ ফিলিস্তিনি শিশুদের ওপর অস্ত্র পরীক্ষা করে শক্তিশালী ও কার্যকর অস্ত্রের ব্যাপারে নিশ্চিত হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা কারখানাগুলোর পরীক্ষাকেন্দ্র হয়ে উঠেছে ফিলিস্তিনের ভূখণ্ড।

কোন ধরনের বোমা ইসরায়েলের সেনারা ব্যবহার করবে আর কোনটি করবে না- সেই সিদ্ধান্ত নিতেই তারা এ পরীক্ষা চালাচ্ছে। এ তালিকায় গ্যাস কিংবা স্টিঙ্ক বোমাও রয়েছে বলে জানান তিনি।

অধ্যাপক নাদেরা বলেন, ইসরায়েলি সেনারা আমাদের ওপর প্ল্যাস্টিকের ব্যাগ রাখবে নাকি কাপড়ের ব্যাগ রাখবে, তারা রাইফেল দিয়ে গুলি করবে নাকি বুট দিয়ে লাথি মারবে এসব তারা নিজেরাই পরীক্ষার মাধ্যমে ঠিক করছে।

ফিলিস্তিনের জেরুসালেম শহরে সহিংসতার প্রযুক্তি -শীর্ষক একটি গবেষণা চালান এ অধ্যাপক। তারপর হিব্রু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি ওই গবেষণা সবার সামনে তুলে ধরেন বলে জানা যায়। সূত্র: ফিলিস্তিন নিউজ নাউ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ