বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

গ্রেফতারের পর অসুস্থ হয়ে আসামির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে ছাত্তার মিয়া নামে এক আসামিকে গ্রেফতারের পর অসুস্থ হয়ে মারা যান।

আজ রোববার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার দুপুরে আছাব উল্লা ও তার ছেলেদের সঙ্গে ছত্তার মিয়ার কথা কাটাকাটি হয়। এ ঘটনায় আছাব উল্লার পক্ষ থেকে মামলা করা হলে পুলিশ রাতেই ছত্তার মিয়াকে গ্রেফতার করতে আসে। পুলিশ ছত্তার মিয়াকে গ্রেফতার করে গাড়িতে তোলার পরই তিনি অসুস্থ বোধ করেন।

তখনই পুলিশের গাড়িতে করে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার ওসি রাশেদ মোবারক বলেন, ছত্তার মিয়া একটি মামলার আসামি। তাকে গ্রেফতার করার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে তাকে পুলিশের গাড়ি দিয়ে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ