বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

২০ ফেব্রুয়ারি থেকে ৩ দিনব্যাপী চরমোনাইর বার্ষিক মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম>

বরিশালের চরমোনাই ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক বার্ষিক মাহফিল। আগামী ২০ ফেব্রুয়ারি বুধবার থেকে শুরু হয়ে তিনদিনব্যাপী এ মাহফিল অনুষ্ঠিত হবে।

জানা যায়, ২০ তারিখ বুধবার বাদ যোহর চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এর উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ ৩ দিনব্যাপী বার্ষিক এ মাহফিলের।

No photo description available.

চরমোনাই'র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হবে চরমোনাই ময়দান। স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের চারটি মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

Image may contain: one or more people and outdoor

এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ২২ তারিখ রোজ শুক্রবার।মানুষের ঢল এখন থেকেই শুরু হয়ে গেছে বলেও জানায় এলাকাবাসী।

তিনদিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন।

এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

এবারের বই মেলায় প্রকাশিত রোকন রাইয়ানের সাড়া জাগানো বই ভ্যারাইটিজ  স্টোর কিনতে এখনই ক্লিক করুন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ