বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

মেয়র প্রার্থীর পরিবারের ওপর আ.লীগের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর পরিবারের ওপর নৌকা প্রতীকের সমর্থকরা হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ রোববার বিকালে পৌরসভার চাঁচড়া গ্রামের বিজুর মা ও স্ত্রীর ওপর এই হামলার ঘটনা ঘটে। এতে মেয়র প্রার্থীর মা রাশিদা বেগম ও স্ত্রী শাহিনুর বেগমসহ পাঁচজন আহত হয়েছেন।

স্বতন্ত্র মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান বিজুর অভিযোগ, ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল আলম আশরাফের সমর্থকরা এই হামলা চালিয়েছে। এই উপনির্বাচনে বর্তমান (ভারপ্রাপ্ত) মেয়র ও পৌর আ’লীগের সাংগাঠনিক সম্পাদক আশরাফুল আলম আশরাফকেই মূলত ক্ষমতাসীন আওয়ামী লীগ একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শম্পা মোদক জানান, সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুর মা ও স্ত্রীসহ মোস্তাকের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী জানান, চাঁচড়া গ্রামে হামলার ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মোস্তাফিজুর রহমান বিজু আ.লীগ প্রার্থীর বিপক্ষে এক হাজার পোস্টার পুড়িয়ে দেয়ার অভিযোগ এনে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ