বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রোহিঙ্গাদের জন্য ৬০ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা‌দে‌শে আশ্রয় নেয়া রো‌হিঙ্গা শরণার্থী‌দের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। চলতি বছর রোহিঙ্গাদের জন্য ৯২০ মিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন বলে জাতিসংঘ ঘোষণা দেয়ার পর যুক্তরাষ্ট্র এই অনুদানের পরিমাণের কথা জানালো।

শুক্রবার জেনেভায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম যৌথ বৈঠকের (জয়েন্ট রেসপন্স প্ল্যান) পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃ‌তি‌তে তা‌দের অনুদানের ঘোষণা দেয়।

‌বিবৃ‌তি‌তে বলা হয়, রোহিঙ্গা সঙ্কট মোকাবিলায় যুক্তরাষ্ট্র সরকার ৬০ মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে। যাতে বাংলাদেশসহ এই সঙ্কট মোকাবিলা করতে বৈশ্বিক উন্নয়ন সংস্থা এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সুবিধা হয়।

‌সেখানে আরও বলা হয়, রো‌হিঙ্গা সংকট কাটিয়ে উঠতে বিগত ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ৪৪৯ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে ৪০৬ মিলিয়ন ডলার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সুরক্ষায় খরচ করা হয়।

জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানায়, এ বছরের জন্য প্রয়োজনীয় তহবিলের অর্ধেকের বেশি দরকার হবে খাদ্য, পানি, পয়ঃনিষ্কাশন ও আশ্রয়ের মতো গুরুত্বপূর্ণ সাহায্য ও সেবায়। তহবিল আবেদনে আরও রয়েছে- স্বাস্থ্য, এলাকা ব্যবস্থাপনা, শিশুসহ অন্যদের রক্ষা, যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা রোধ, শিক্ষা ও পুষ্টি।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক অ্যান্তোনিও ভিটোরিনো বলেন, বাংলাদেশ সরকারের একাত্মতা ও মানবিক সাহায্যকারীদের অঙ্গীকার ২০১৮ সালে প্রথম জয়েন্ট রেসপন্স প্ল্যান সফলভাবে বাস্তবায়ন সম্ভব করেছে। এক্ষেত্রে এগিয়ে যেতে আমরা এসব জনগোষ্ঠীর ভীষণ প্রয়োজনগুলো পূরণে আমাদের প্রতিশ্রুতির পুনরাবৃত্তি করছি এবং এ প্রচেষ্টায় সমর্থন দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ