বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ

পিরোজপুরে ট্রাকচাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় তুষখালী ইউনিয়নে ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে তুষখালী ইউনিয়ন পরিষদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম আকরাম হাওলাদার (১৮)।  তিনি পার্শ্ববর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের আফজাল হাওলাদারের ছেলে।

জানা যায়, আজ বেলা ১১টার দিকে আকরাম হাওলাদার মোটরসাইকেলে করে তুষখালী যাচ্ছিলেন। পথে মঠবাড়িয়া-তুষখালী সড়কের তুষখালী ইউনিয়ন পরিষদের সামনে বিপরীত দিক দিয়ে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ আকরাম হাওলাদারের মরদেহ উদ্ধার করে।

মঠবাড়িয়া থানার এসআই জাহিদ হাসান বলেন, ঘাতক ট্রাকটি আটক করা হলেছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ