সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের

কিং সউদ বিশ্ববিদ্যালয়ের অ্যাওয়ার্ড পেল বাংলাদেশি দুই শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের কিং সউদ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি দুই শিক্ষার্থী ডিনশীপ অ্যাওয়ার্ড পেয়েছেন।

গত বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক অনুষ্ঠানে ২০১৭-১৮ শিক্ষা বর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজে সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের ডিনশীপ অ্যাওয়ার্ড দেয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেক্টর ডক্টর বদরান আল ওমর ছাত্র ছাত্রীদের হাতে সার্টিফিকেট এবং প্রাইজমানি তুলে দেন।

পুরস্কার প্রাপ্ত বাংলাদেশি ছাত্ররা হলেন, কলেজ অব এডুকেশন থেকে ইসলামিক স্টাডিজ বিভাগের রহমত উল্লাহ এবং কলেজ অব আর্টস থেকে ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের তামজীদ রহমান।

তামজীদ রহমান রংপুর জেলার পীরগঞ্জের জাফর পাড়া গ্রামের আজহার আলীর কনিষ্ঠ সন্তান এবং রহমত উল্লাহ নরসিংদী জেলার রায়পুরের শিবপুর গ্রামের আনোয়ারুল হকের কনিষ্ঠ সন্তান।

বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ফেকাল্টি থেকে পাঁচ জন শিক্ষার্থী বাছাই করে মোট ১৮৪ জনকে এই অ্যাওয়ার্ড দেয়া হয়। তাদের মধ্যে ১১২জন ছাত্র এবং ৭২ জন ছাত্রী ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ