বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সড়ক দুর্ঘটনায় মাওলানা শায়খুল ইসলাম এর ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের ওসমানীনগরস্থ শেখ ফজিলাতুন্নেছা ফাযিল মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খুল ইসলাম নিজ বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে রোড এক্সিডেন্টে ইন্তেকাল করেছেন।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা সিলেট বিশ্বরোডের বুরুঙ্গা নামক স্থানে নিজ মোটর বাইককে পেছনদিক থেকে আসা কার চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। কারটি একই প্রতিষ্ঠানের অধ্যাপক (বাংলা) লুৎফর রহমান এর ছিল বলে নিশ্চিত করেছেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আহমদ আলী হেলালী ও ফাযিল ১ম বর্ষের ছাত্র হা. রাশেদ আহমদ।

তিনি ২ মেয়ে ১ ছেলের জনক। ব্যক্তিজীবনে তিনি সদালাপী ও সহজ-সরল প্রকৃতির ছিলেন। তিনি দাওয়াত ও তাবলিগের সাথে নিজেকে জড়িত রাখতেন বলেও জানা যায়।

জানাযার সময় নির্ধারিত হয়নি। মরদেহে ময়নাতদন্তের জন্য সিলেট এম. এ. জি. ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে তিনি প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এর আগে তিনি শাহজালাল রাহ. ফাযিল মাদরাসায় আরবি অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ