মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক কাতারে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে নিহত ১৩, আহত ৬৬ চারমাস অপেক্ষার পর হরমুজ অতিক্রম করল বাংলার জয়যাত্রা

ভিডিও গেম খেলায় বাধা দেয়ায় অন্তঃস্বত্তা স্ত্রীকে তালাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও আর এক সন্তানের জন্য বার বার ব্যাঘাত ঘটছিল খেলায়। তাই স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছেন তিনি।

পাবজি গেম খেলার জন্য স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেবার সিদ্ধান্ত নিলেন মালেশিয়ার সে ব্যক্তি। ঘটনাটি ফেসবুকে জানিয়েছেন ওই ব্যক্তির স্ত্রী।

তিনি লিখেছেন, নিজের ভাইদের থেকে পাবজি খেলার নেশা ধরে ওই ব্যক্তির। কিন্তু ক্রমশই সেই নেশা এমন জায়গায় পোঁছে যায় যে, দিন-রাত সব কাজ ছেড়ে শুধু গেমই খেলতে থাকেন তিনি। সংসারের দিকে কোনও নজরই দিতেন না।

এই নিয়ে প্রায়ই অশান্তি লেগেই থাকতো তাদের মধ্যে। কিন্তু এই নিয়ে কিছু বলতে গেলেই ওই ব্যক্তি অভিযোগ করতেন যে তার ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করা হচ্ছে। তার স্ত্রী তার কোনও কাজেই বিন্দুমাত্র সমর্থন করেন না বলেও জানান তিনি।

প্রায় মাস খানেক আগে ওই ব্যক্তি তাদের ছেড়ে গিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ