বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নুরানি তা’লীমুল কুরআন বোর্ডের তিনদিন ব্যাপী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুরানি তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ [এন.টি.কিউ.বি] -এর উদ্যোগে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ১৯, ২০ ও ২১ ফেব্রুয়ারি চাঁদপুরের বেলায়াতনগরে ‘বেলায়েতনগর নুরানি তা'লীমুল কুরআন ও হিফজ মাদরাসা’(নুরানি ট্রেনিং সেন্টার) প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নূরানি তা’লীমুল কুরআন বোর্ডের মহাপরিচালক হজরত মাওলানা মাসীহ উল্লাহ মাদানীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে বোর্ডের পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন জানান, সম্মেলনে সভাপতিত্ব করবেন বোর্ডের মহাপরিচালক হজরত মাওলানা মাসীহ উল্লাহ মাদানী।

এ সম্মেলনে  প্রশিক্ষণ কর্মশালা ও ওয়াজ মাহফিলের পাশাপাশি নুরানি সম্মেলনও অনুষ্ঠিত হবে।

মাওলানা ইসমাইল বেলায়েত সম্মেলনের কামিয়াবির জন্য সকলের নিকট দু'আ চেয়েছেন এবং সকলকে এ মহৎ এবং নেক আয়োজনে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।

সম্মেলনে হজরতের সকল সাহেবজাদা উপস্থিত থাকবেন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ার ইসলামের সম্পাদক মাওলানা হুমায়ুন আইয়ুব, এছাড়াও দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাশরীফ আনবেন ।

উল্লেখ্য, এ বেলায়াতনগর হজরত শাইখুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত হুসাইন (রহ.) - এর স্মৃতি বিজড়িত জন্মভূমি, এখানেই তিনি প্রথম নুরানি মাদরাসা প্রতিষ্ঠা করেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ