মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

ইমরান খানের সাথে তালেবানের বৈঠক ১৮ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে আলোচনায় বসবে তালেবান। ১৮ ফেব্রুয়ারি এই বৈঠক হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।

এক বিবৃতিতে গতকাল বুধবার তারা জানায়, পাকিস্তান সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে মার্কিন ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে যাবেন তারা। জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইমরান খান ছাড়াও তারা মার্কিন মধ্যস্থতাকারী দলের সঙ্গে দেখা করে পাক-আফগান সম্পর্ক নিয়ে কথা বলবেন।

১৪ ফেব্রুয়ারি দোহায় তালেবান ও মার্কিন কর্মকর্তাদের বৈঠকে বসার কথা থাকলেও, পরে জানানো হয় পাকিস্তানের ইসলামাবাদে বৈঠক করবেন তারা। মঙ্গলবার ১৪ সদস্যের প্রতিনিধি দল ঘোষণা করে তালেবান। দলটির নেতৃত্ব দেবেন মুহাম্মদ আব্বাস স্তানিকজাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ