বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

যশোরে দুই দলের বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ (১৩ ফেব্রুয়ারি) ভোরে যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় দুদলের বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সদস্য। নিজেদের মধ্যে দ্বন্দ্বে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয়ে তিনি নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

যশোর কোতয়ালি মডেল থানার উপপরিদর্শক নূর-উন-নবী বলেন, যশোর সদর উপজেলার রহমতপুর ভাগাড় এলাকায় দুদল ডাকাতের বন্দুকযুদ্ধ হচ্ছে এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয়ে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি করাত, ৩টি হাসুয়া, উদ্ধার করেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ