বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

টেকনাফে কাদিয়ানীদের ইজতেমা বন্ধের দাবীতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ,কক্সবাজার (জেলা প্রতিনিধি)>

পঞ্চগড়ে কাদিয়ানীর আহুত জাতীয় ইজতেমা বন্ধ ও সরকারীভাবে কাদিয়ানীদের কাফের ঘোষনার দাবীসহ বিভিন্ন স্লোগানের মুখে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

১৩ ফেব্রুয়ারি বুধবার বিকাল ২টায় টেকনাফ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা কওমী মাদরাসা পরিষদের ব্যানের উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে টেকনাফ পৌর সভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ওলামাদের নেতৃত্বে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল এসে জমায়েত হয়। সেখান থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে সমাবেশ ও মানববন্ধনে অংশগ্রহন করেন। এতে টেকনাফের সর্বত্র জনসাধারণ অংশ নেয়।

এসময় টেকনাফ আল জামেয়া আল ইসলামিয়া মাদরাসার পরিচালক শায়খুল হাদিস মাওলানা মুফতি কিফায়েত উল্লাহ শফিক বলেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সা. শেষ নবি। তার পর কোন নবী রাসুল পৃথীবিতে আগমন করবেনা। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, যুগে যুগে কিছু ভন্ডের অভির্বাভ ঘটেছে। তারা নিজেকে মিথ্যা নবীর দাবী করে বসে। এমনি একজন হচ্চে গোলাম আহমদ কাদিয়ানী।

তিনিও নিজেকে নবি দাবী করেছে।তাদের কিছু অনুসারী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। ইতি মধ্যে কয়েকটি দেশে তাদেরকে (কাফের) অমুসলিম ঘোষনা করা হয়েছে। আমরাও বাংলাদেশ সরকারের কাছে দাবী জানাচ্ছি কাদিয়ানী সম্প্রদায়কে অবিলম্বে অমুসলিম ঘোষনা করা হোক। তারা অন্যান্য ধর্মাবলম্বীদের মত বসবাস করতে পারে।

আগামী ২২, ২৩, ২৪ ফেব্রুয়ারী পঞ্চগড়ে কাদিয়ানীদের আহুত জাতীয় ইজতেমা বন্ধ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিচ্ছি। এছাড়া সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবরাং বড় মাদরাসার মুহতামিম মাওলানা নুর আহমদ,মাওলানা ইলিয়াছ ফারুক্বী, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা সাইফুল ইসলাম সাইফী, প্রমুখ।

উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মাওঃ রফিক উদ্দীন, টেকনাফ উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান প্রার্থী হাফেজ নুরুল হক এবং উপজেলার বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক নেতৃবৃন্দ। অনুষ্ঠিত সমাবেশ শায়খুল হাদিস মাওলানা মুফতি কিফায়েত উল্লাহ শফিক সাহেবের মুনাজাতের মাধ্যমে শেষ হয়৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ