বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কাদিয়ানীদের কাফের ও ইজতেমা বন্ধে বিক্ষোভ সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

মঙ্গলবার দুপুরে শহরের টেংকেরপাড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ শেষে কাউতলী মোড়ে সমাবেশ হয়।

সে সমাবেশে মাওলানা আবদুর রহিম কাশেমীর সভাপতিত্বে বক্তব্য দেন—মাওলানা এনামুল হক সহ বিশিষ্ট ওলামাগণ সরাকারের কাছে ২২ ফেব্রুয়ারি পঞ্চগড়ে কাদিয়ানীদের ইজতেমা বন্ধ ও তাদেরকে অমুসলিম ঘোষণান দাবি জানান।

এ ঘটনায় সম্পৃক্ত রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনের মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগেরও দাবি জানান। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি জানান।

এ বিক্ষোভ সমাবেশে  বিভিন্ন মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র শিক্ষকসহ সাধারণ মুসলমানরাও অংশ নেয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ