বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান

ব্রাহ্মণবাড়িয়ায় উঠানে গাঁজা চাষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ায় সাত্তার মিয়া নামে এক ব্যক্তি নিজের বাড়ির উঠানে গাঁজা চাষ করছেন। এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজার গাছগুলো জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

আজ শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তাদের নেতৃত্বে অভিযানে অংশ নেয় পুলিশ ও আনসার বাহিনী।

ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সার্কেল অফিসের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ভাদুঘরে পশ্চিমপাড়ার শুক্কুর আলীর ছেলে সাত্তার মিয়ার বাড়িতে তিন বাহিনীর সমন্বয়ে অভিযান চালানো হয়।

অভিযানে বাড়ির উঠানের পাশে বাগানে ও টবে চাষ করা সাড়ে ৩ ফুট উচ্চ ২টি গাঁজা গাছ পাওয়া যায়। গোপনে বাড়ির মালিক গাঁজা চাষ করে আসছিলেন। অভিযানের বিষয়টি আঁচ করতে পেরে বাড়ির সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে পলাতক আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ