বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে যুবকের মুত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় স্বামী-স্ত্রীর ঝগড়া থামাতে গিয়ে এজাদ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল সোমবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের হাউজিং স্টেট এলাকার তিন নম্বর সেকশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্য়ায় দুলাল মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে তার স্ত্রী মুন্নীর ঝগড়া হয়। ঝগড়ার পর মুন্নী তার বাবার বাড়িতে চলে যায়। পরে দুলাল লোকজন নিয়ে বাড়িতে আসে তাকে জোর করে নিয়ে যাওয়ার জন্য। এসময় পাশের বাড়ির এজাদ স্বামীর বাড়ির লোকদের কাছ থেকে মুন্নীকে ছাড়িয়ে নিতে এলে চাপাতির কোপে গুরুতর আহত হয়। তাকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহতের মা রানু বেগম বলেন, মুন্নীকে জোর করে তুলে নিতে চাইলে আমার ছেলেসহ এলাকার লোকজন তাতে বাধা দেয়। তখন পলাশ ও আকাশ মিলে চাপাতি দিয়ে কুপিয়ে আমার ছেলেকে হত্যা করে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর মু. সালাহ উদ্দিন জানান, স্বামী-স্ত্রীর পরিবারের সদস্যদের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিবেশী এজাদকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করা হয়। ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ