শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে আগুনে পুড়ে ছাই ১১ বসতঘর হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩, আহত ২ আগামীকাল বায়তুল মোকাররমে জুমা-পূর্ব আলোচনা করবেন আল্লামা সাজ্জাদ নোমানী বন্যাদুর্গতদের জন্য জুলাইয়ে ক্ষুদ্রঋণের কিস্তি আদায় বন্ধের উদ্যোগ হরমুজের পর লোহিত সাগরও বন্ধের হুমকি ইরানের তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ

আজ থেকে গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার ৮৩ তম ওয়াজ মাহফিল ও খাদেমুল ইসলাম ইজতেমা আগামী ৬  ফেব্রুয়ারি ফজর বাদ আম বয়ান দিয়ে শুরু হবে।

চলবে ৬,৭ ও ৮ ফেব্রুয়ারি, যথাক্রমে বুধ, বৃহস্পতি ও শুক্রবার। ৯ ফেব্রুয়ারি শনিবার ফজর বাদ বিশেষ দোয়ার মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হবে।

মাহফিল পরিচালনা করবেন গওহরডাঙ্গা মাদ্রাসার মহাপরিচালক ও খাদেমুল ইসলাম বাংলাদেশের আমীর, ছদর ছাহেব হুজুরের ছাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমীন।

মাহফিলের শেষ দিন বিশেষ হেদায়েতি বয়ান, দোয়া পরিচালনাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন তিনি।

তিন দিনব্যাপী মাহফিলে ইসলামি বিধিবিধানের তা’লিম, জিকির-আজকার ও মুসল্লিদের ইবাদত-বন্দেগিতে এলাকা মুখরিত থাকবে। মাহফিলে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্দেশে দেশ-বিদেশের বিখ্যাত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ ওয়াজ-নসিহত পেশ করবেন।

মাহফিলে আগত মুসল্লিদের নামাজসহ ইসলামের অন্যান্য বিধান বিশুদ্ধ পদ্ধতিতে শেখানোর কার্যক্রম হাতে নিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।

মাহফিলে ঢাকা, বাগেরহাট, পিরোজপুর, নড়াইল, বরিশাল, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী, খুলনা ও যশোরসহ দেশের দূর-দুরান্তের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেবেন।

গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল উপলক্ষ করে টুঙ্গিপাড়া অন্যতম ধর্মীয় তীর্থভূমিতে পরিণত হয়েছে। রাজনীতিবিদ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ এই মাহফিলে অংশ নিয়ে থাকেন।

১৯৩৭ সালে সদর সাহেব খ্যাত বিখ্যাত আলেম, মোজাহেদে আজম আল্লামা শামছুল হক ফরিদপুরী রহ. মাদরাসাটির গোড়াপত্তন করেন। মাদরাসাটি দেশের দ্বীনি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে।

গওহরডাঙ্গা মাদরাসা প্রতিষ্ঠাকাল থেকে সমাজের বহুমুখি খেদমত আঞ্জাম দিয়ে আসছে। বর্তমানে মাদরাসার মহাপরিচালক ছদর ছাহেবের রহ. ছাহেবজাদা পীরে কামেল আল্লামা মুফতি রুহুল আমিন। তার পরিচালনায় নানা প্রতিকূলতা উপেক্ষা করে প্রতিষ্ঠানটি আজ সফলতার স্বর্ণশিখরে অবস্থান করছে। বর্তমানে প্রতিষ্ঠানটি পুরুষ ও মহিলা দু’টি শাখা রয়েছে।

মাদরাসার নিয়মতান্ত্রিক কর্মসূচির হিসেবে প্রতিবছর শীতকালে তিন দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলে আয়োজন করা হয়। এরই ধারাবাহিকতায় এ বছর ৬ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে শুরু হচ্ছে ৮৩ তম বার্ষিক ওয়াজ মাহফিল। যা শনিবার বাদ ফজর বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে।

প্রতিবছরের মতো এবারও মাহফিলের দ্বিতীয় দিন ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার খাদেমুল ইসলাম বাংলাদেশের কর্মী সম্মেলন, দাওরায়ে হাদিস, হিফজ বিভাগ সমাপ্তকারী উত্তীর্ণ ছাত্রদের সম্মানসূচক পাগড়ি ও সনদ প্রদান, শিক্ষক দের সংগঠন তানজিমুল মুদাররিসিন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত হবে তৃতীয় দিন খাদেমুল ইসলাম বাংলাদেশ ছাত্র শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।

মাহফিল উপলক্ষে খাদেমুল ইসলাম ছাত্র শাখার উদ্যোগে আরবি ও বাংলা ভাষায় ২০টির মতো দেয়ালিকা প্রকাশ করবে।

মাদরাসার মুহাদ্দিস মুফতি উসামা আমীন জানান ইতিমধ্যেই আমরা দাওয়াতী কার্যক্রম সহ যাবতীয় প্রস্তুতি শেষ করছি। আমি দেশবাসীর কাছে মাহফিলের সার্বিক কামিয়াবীর জন্য বিশেষ দোয়ার আবেদন জানাই।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ