বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

‘ধর্ষণের পরিণতি ইহাই, ধর্ষকরা সাবধান’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঝালকাঠির রাজাপুরে রাকিব হোসেন নামে গণধর্ষণ মামলার এক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।ৎ

লাশের সঙ্গে রাখা কাগজের চিরকুট লেখা রয়েছে, আমি পিরোজপুরের ভান্ডারিয়ার কারিমা আক্তারের ধর্ষক রাকিব। ধর্ষণের পরিণতি ইহাই। ধর্ষকরা সাবধান। হারকিউলিস।

শুক্রবার দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের আঙ্গারিয়া গ্রামের একটি পরিত্যক্ত ভাটা থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত রাকিব ভান্ডারিয়ার এক স্কুলছাত্রী গণধর্ষণ মামলার আসামি বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছেন।

এর আগে, গত সপ্তাহে ঝালকাঠিতে সজল জোমাদ্দার (২৮) নামে ধর্ষণের আরেক আসামির লাশ উদ্ধার করা হয়েছিল। সেই লাশের গায়েও চিরকুট ছিল, আমার নাম সজল... মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ করার কারণে আমার এই পরিণতি’।

সজলের বাড়ি পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার নদমুলা গ্রামে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ