বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফেনীতে ডাকাত দলের মাঝে বন্দুকযুদ্ধে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেনীর ছাগলনাইয়ায় দুই ডাকাত দলের মাঝে বন্দুকযুদ্ধে মহিউদ্দিন সবুজ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।

বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার রাঁধানগর ইউনিয়নের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত সবুজ থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে চুরি-ডাকাতি ও অস্ত্রসহ আটটি মামলা রয়েছে।

জানা যায়, নিহত সবুজ ছাগলনাইয়া পৌরসভার বাঁশপাড়া ওয়ার্ডের আব্দুল মোতালেব ওরফে তালেব চোরার ছেলে। গুলিবিদ্ধ পলাশ নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার থানারহাট গ্রামের নুরুল হকের ছেলে।

এ ঘটনায় ফারুক নামে একজনকে আটক করা হয়েছে। তার বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তিনি আশ্রাফপুর উপজেলার নুরুল আমিনের ছেলে।

ছাগলনাইয়া থানার ওসি এমএম মুর্শেদ পিপিএম বলেন, দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে এমন খবরের ভিত্তিতে বেতাগা প্রজেক্ট এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলেও ধাওয়া করে ফারুককে আটক করা হয়।

ঘটনাস্থলে গুলিবিদ্ধ সবুজের মৃতদেহ পড়েছিল। ময়নাতদন্তের জন্য রাতেই মৃতদেহ ফেনী হাসপাতালে পাঠানো হয়েছে। একটি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি, একটি দা, তিনটি ছুরি, একটি চাপাতি, একটি রেঞ্জ ও একটি স্ক্রু ড্রাইভার জব্দ করেছে পুলিশ।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ