শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

দুর্নীতি করব না, কাউকে করতেও দেব না: ধর্ম প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম মন্ত্রণালয় থেকে সব ধরনের অধর্মের কাজ দূর করা হবে। নিজেও দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না, বলেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মুহাম্মদ আব্দুল্লাহ।

আজ বুধবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে রিলিজিয়ার্স রিপোর্টার্স ফোরাম (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ফোরাম সভাপতি ফয়েজ উল্লাহ ভুঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে আরআরএফ নির্বাহী কমিটি প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে অভিনন্দন জানান ও সম্মাননাপত্র হস্তান্তর করেন।

শেখ আব্দুল্লাহ বক্তব্যে বলেন, হজ ব্যবস্থাপনার কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। হজ ব্যবস্থাপনা সুন্দর ও স্বচ্ছ করাই আমার প্রথম চ্যালেঞ্জ। আল্লাহর ঘরের মেহমানদের কেউ কষ্ট বা হয়রানি করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না।

বিশ্ব ইজতেমা নির্ধারিত সময়ে একইসঙ্গে অনুষ্ঠিত হবে বলেও জানান ধর্ম প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন আরআরএফ সহসভাপতি মিয়া হোসেন, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমদ, কোষাধ্যক্ষ রকীবুল হক, দফতর সম্পাদক কাওসার আজম প্রমুখ।

-এটি