বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

প্রতিপক্ষের হাতে কিশোরগঞ্জে যুবলীগ নেতা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ নেতা এ. কে. এম. ইউসুফ মনি নিহত হয়েছেন।

আজ শুক্রবার রাত ৯ টায় শহরের রথখোলা এলাকায় হামলার ঘটনাটি ঘটে।

নিহত ইউসুফ মনি শহরের আখড়া বাজার এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানিয়েছে, রথখোলা এলাকার জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতে একদল মুখোশধারী পৌর কাউন্সিলর ইয়াকুব সুমনের ওপর হামলা চালায়।

এ সময় তার বড় ভাই যুবলীগ নেতা ইউসুফ মনি তাকে রক্ষা করতে গেলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইউসুফ মনিকে মৃত ঘোষণা করেন। পৌর কাউন্সিলর ইয়াকুব সুমন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে দশ জনকে আটক করেছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ