রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

এনআইডি দিয়ে ট্রেনের টিকিট বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টিকিট কালোবাজারি ও যাত্রী হয়রানি রোধ এবং স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দিয়ে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে। যা পরীক্ষামূলকভাবে ইতিমধ্যে শুরু হয়েছে। রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এ কথা জানিয়েছেন।

আজ শনিবার নীলফামারী পুরাতন রেলস্টেশন পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরও বলেন, রেলকে সচল করতে প্রয়োজনীয় জনবল নিয়োগ, রেল কারখানা কার্যকর করার উদ্যোগ, রেলপথের সম্প্রসারণ ও বঙ্গবন্ধু সেতুর পাশাপাশি রেলসেতু স্থাপন করা হবে।

আগামী দুই বছরের মধ্যে নীলফামারীর চিলাহাটি রেলস্টেশন থেকে ভারতের হলদিবাড়ি পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলেও জানান রেলমন্ত্রী।

ভারত ও বাংলাদেশের যোগাযোগ সম্পর্ক আরও উন্নত হবে উল্লেখ করে তিনি বলেন, ভারত অংশে রেললাইনের কাজ সম্পন্ন হলেও বাংলাদেশ অংশের জন্য প্রকল্প গ্রহণ করা হয়েছে, যা দ্রুত সম্পন্ন হবে। দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হলে সম্পর্কের মধ্যে নতুন পরিবেশ সৃষ্টি হবে।

নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিনের সভাপতিত্বে স্টেশন চত্বরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ