বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার দুই দিনব্যাপী বার্ষিক সম্মেলন ৩১ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

দক্ষিণ চট্টলার ঐতিয্যবাহী দ্বীনি বিদ্যাপীট চন্দনাইশস্থ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার ৪০ তম বার্ষিক সভা আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বৃহস্পতি ও জুমাবার মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় আল জামিয়া আল ইসলামিয়া (জমিরিয়া কাসেমুল উলুম) পটিয়ার শায়খুল হাদিস ও মহা-পরিচালক আল্লামা মুফতি আব্দুল হালিম বোখারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ।

সভায় সভাপতিত্ব করবেন মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার প্রধান পরিচালক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হাফেজ তাহের আজিজী।

তাছাড়া চট্টগ্রাম জামিয়া দারুল হেদায়ার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতি আজিজুল হক আল মাদানী, কক্সবাজার মদীনাতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক, চকরিয়া বরইতলি ফয়জুল উলুম মাদরাসার মুহাদ্দিস মাওলানা মোস্তফা বিন নুরী, জামিয়া বোয়ালিয়া ইসলামিয়ার মুহাদ্দিস মাওলানা আব্দুল হাকীম চন্দনাইশী।

মাওলানা ঈমাম জাফর কক্সবাজার, মাওলানা কারী নুরুল্লাহ চট্টগ্রাম,মাওলানা হাবিবুল ওয়াহেদ চট্টগ্রাম, মাওলানা কাজ্বী আকতার হোসাইন পটিয়া, মাওলানা আব্দুর রহীম চট্টগ্রাম, মাওলানা মুফতি হাসান মুরাদাবাদী, মাওলানা আব্দুল আলিম দামপাড়া চট্টগ্রাম, মাওলানা হাফেজ মুছা ও মাওলানা ছৈয়দুল হক সহ আলিম ওলামা, পীর মাশায়েখগণ উপস্থিত থাকবেন।

মাদরাসার সহকারী পরিচালক মাওলানা মফজল আহমদ সভাকে সার্বিকভাবে সফল করার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার কাছে দোয়া ও যথাসময়ে উপস্থিতির আহবান জানান।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ