রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

মনোনয়ন পত্র কিনলে সৈয়দ আশরাফের বোন সৈয়দা জাকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের উপ-নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

শুক্রবার দুপুরে জাকিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার মামাতো বোন আনা মিলকি। এ আসনে নির্বাচনের জন্য তার ভাই সৈয়দ আশফাকও মনোনয়ন ফরম কিনেছেন।

গত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও জয়ী হন সাবেক জনপ্রশাসন মন্ত্রী ও আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ।

কিন্তু গত ৩ জানুয়ারি নিরঙ্কুশ জয়লাভ করা আওয়ামী লীগ যখন শপথ নেয় তখন সবাইকে কাঁদিয়ে পরপারে চলে যান তিনি।

এরপর সৈয়দ আশরাফের আসনটি শূন্য ঘোষণা করা হয়। আর গত মঙ্গলবার নির্বাচন কমিশন (ইসি) আগামী ২৮ ফেব্রুয়ারি উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

উল্লেখ্য, শুক্রবার রাত পর্যন্ত চলবে মনোনয়ন ফরম বিক্রি চলবে। শনিবার রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ