রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

‘নয়াদিল্লির বৈঠকে তিস্তা নিয়ে আলোচনা করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ভারতের নয়াদিল্লিতে দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক হবে। সে বৈঠকে তিস্তা ইস্যুসহ নানা বিষয়ে আলোচনা হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার (২৫ জানুয়ারি) ঢাকার ধানমন্ডিতে গনমাধ্যমকে এ কথা জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, বৈঠকে রোহিঙ্গাসহ বিভিন্ন সঙ্কটের বিষয় উত্থাপন করা হবে। আমরা আশা করবো আগামীতে আমাদের যত রাষ্ট্রীয় ইস্যু আছে, সব আলোচনাও আমাদের মধ্যে বন্ধুত্ব থাকার কারণে সম্পন্ন হবে।

কক্সবাজারে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে তিনি জানান, কক্সবাজারে আশ্রয় নেয়াদের মধ্যে এক লাখ রোহিঙ্গাকে খুব শিগগিরই ভাসানচরে স্থানান্তর করা হতে পারে।

তবে এ স্থানান্তর সাময়িক। কাজের অনেক অগ্রগতি হয়েছে, কাজ শেষ হলেই আমরা তাদের নিয়ে যাব।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ