রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন রুবিনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন ১৯ বছরের

বৃহস্পতিবার ভোর রাতে তার প্রসব ব্যথা উঠলে তাকে নেওয়া হয় পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার মেখলিগঞ্জ হাসপাতালে। সকাল ৯টায় পাঁচ সন্তান জন্ম দেন রুবিনা।

হাসপাতাল সূত্রের দাবি, চারটি কন্যা সন্তান এবং একটি অপরিণত মাংসপিণ্ডের জন্ম দেন তিনি।

হাসপাতালের স্ত্রী রোগ বিশেষজ্ঞ অলোক সাঁতরা জানান, একসঙ্গে চার বা পাঁচ সন্তানের জন্ম দেওয়া বিরল ঘটনা। এমন ঘটনা ৮-১০ বছরে একটি ঘটে। এই চিকিৎসক জানান, জিনগত কারণে এমনটা ঘটতে পারে।

রুবিনার স্বামী মকসেদ মহম্মদ দিনমজুর। তিনি বলেন, তার স্ত্রীর ওজন ছিল ৩৯ কেজি। সন্তান জন্ম দিতে এটা স্বাভাবিক না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রুবিনার স্বামী আরো জানান, তাদের অসম্পূর্ণ মৃত সন্তানটির দুটো পা ও একটি হাত তৈরি হয়েছিল।

চিকিৎসকরা জানিয়েছেন, রুবিনার নর্মাল ডেলিভারি হয়েছে। এ সব ক্ষেত্রে প্রচুর রক্তপাতের আশঙ্কা থাকে। তবে রুবিনার তেমন হয়নি। উনি এখন সুস্থ আছেন। তার জন্ম দেওয়া চার কন্যা শারীরিকভাবে খুবই দুর্বল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ