রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

সমন্বিত প্রচেষ্টায় মানবাধিকার নিশ্চিত করা সম্ভব: প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিচারপ্রার্থী জনগণ, আইনজীবী ও বিচারকসহ সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

‘ফার্স্ট ন্যাশনাল প্রো-বোনো কনফারেন্স ইন বাংলাদেশ’ শিরোনামে ‘প্রো-বোনো ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন’ অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, প্রো-বোনো পরিভাষাটি বাংলাদেশে নতুন এবং এর মাধ্যমে ন্যায় বিচারে সবার সমান অধিকারকে নিশ্চিত করা বোঝায়, যা মানবাধিকারের অংশ। সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।

বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠায় বিচার বিভাগের দায়িত্ব রয়েছে।

প্রধান বিচারপতি আরও বলেন, বর্তমানে দরিদ্র এবং অনগ্রসর জনগোষ্ঠী ও অসহায় নারীদের আইনি সেবা দিতে বিভিন্ন এনজিও ও সরকারি লিগ্যাল এইড সেবাদানকারী প্রতিষ্ঠান কাজ করছে, যা সত্যিই প্রশংসনীয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ