রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

লেফটেন্যান্ট কর্নেল পদে ৪ নারীর পদোন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সের চার নারী কর্মকর্তাকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সেনাবাহিনী সদর দফতরে ওই নারী সেনা কর্মকর্তাদের লেফটেন্যান্ট কর্নেল পদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। এসময় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মুহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মেজর পদমর্যাদা থেকে লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পাওয়া চার নারী অফিসার হলেন- মেজর সানজিদা হোসেন (আর্টিলারি), মেজর সৈয়দা নাজিয়া রায়হান (আর্টিলারি), মেজর ফারহানা আফরীন (আর্টিলারি) এবং মেজর সারাহ্ আমির (ইঞ্জিনিয়ার্স)।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ