রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

মুদ্রানীতি ঘোষণা ৩০ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন, ২০১৯) মুদ্রানীতি ঘোষণা করা হবে আগামী বুধবার (৩০ জানুয়ারি)। ওই দিন এক সংবাদ সম্মেলনে মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে করিব।

বাংলাদেশ ব্যাংকের এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে বলে জানা যায়। জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণার ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন গভর্নর ফজলে কবির।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বারের মতো আওয়ামী লীগ সরকার গঠনের পর এই প্রথম মুদ্রানীতি ঘোষণা হতে যাচ্ছে।

দেশের জিডিপি প্রবৃদ্ধিকে মাথায় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্য ধরে এই মুদ্রানীতি ঘোষণা করা হবে। পাশাপাশি গুরুত্ব দেওয়া হবে বেসরকারি খাতের বিনিয়োগকেও। এছাড়া বেশিরভাগ লক্ষ্যমাত্রা নির্ধারণের ক্ষেত্রেই বড় কোনো পরিবর্তন আসছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ