বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

'২৫, ২৬ জানুয়ারি আনোয়ারায় কেরাত ও বার্ষিক মাহফিল'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান আনোয়ারা বখতিয়ারপাড়া তরতীরুল কুরআন মাদরাসার আন্তর্জাতিক কেরাত ও বার্ষিক মাহফিল আগামী (২৫ ও ২৬ জানুয়ারি) শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন বখতিয়ারপাড়া তরতীরুল কুরআন মাদরাসার ছদর মাওলানা কারী আব্দুল গনি।

মাহফিলে চট্টগ্রাম জামিয়া দারুল হেদায়া মাদানীনগরের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আজিজুল হক আল মাদানী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বরেণ্য আলোচক মাওলানা আব্দুল বাসেত খান সিরাজী, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ বরেণ্য আলোচক মাওলানা হাসান মোহাম্মদ জামিলসহ ওলামা মাশায়েখ উপস্থিত থাকবেন।

এছাড়া মিসরের বিশ্ববিখ্যাত কারী শায়খ ড. উসামা আল-হাওয়ারী, শায়খ মুহাম্মদ জামাল শিহাব ও বাংলাদেশের কৃতিসন্তান শায়খ আহমদ বিন ইউছুফ আল আজহারী সহ জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কারপ্রাপ্ত কারীগণ কেরাত তেলওয়াত করবেন।

২৫ বর্ষপূর্তি উপলক্ষে মাদরাসার ছাত্রদের দস্তারবন্দী জলসা অনুষ্ঠিত হচ্ছে বলে মাদরাসার সহকারী পরিচালক মাওলানা সাইফুল্লাহ আওয়ার ইসলামকে জানিয়েছেন ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ