রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

রোমের বাঙালি ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী জুন মাসের পর পাসপোর্টে নাম কিংবা জম্ম তারিখ পরিবর্তন করলে কোনো প্রবাসী পাসপোর্ট পাবেন না বলে জানিয়েছেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার।

গত সোমবার দূতাবাসে রোমের স্থানীয় বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় রাষ্ট্রদূত এ কথা জানান। রাষ্ট্রদূত সোবহান ইতালিতে বাংলা স্কুল এবং মসজিদ নির্মাণে সরকার আর্থিক সহায়তাসহ প্রবাসে বাংলা শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষার উপরও গুরুত্বারোপ করেন।

এসময় ইমামদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত রোম-ঢাকা-রোম রুটে বাংলাদেশ বিমান পুনরায় চালুর ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। দূতাবাসের কাউন্সিলর এরফানুস হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় কাউন্সিলর সিকদার আশরাফুর রহমান, দূতাবাসের প্রথম সচিব শেখ সালেহ আহমেদ এবং এ এফ এম সায়েম উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ইমামদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালিউল্লাহ খান, মুহাম্মদ রাহমুতুল্লাহ, হাজী নূরো আলম, মাওলানা ফজলুল করিম, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা নায়েব দেওয়ান, মাওলানা নূর মুহাম্মদসহ অনেকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ