বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ভিজিডি চাল আত্মসাতের দায়ে ইউপি চেয়ারম্যান আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে ভিজিডির (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) চাল আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার সকালে বরিশাল শহরের চৌমাথা থেকে সদর উপজেলার ৮নং ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ আমানুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ২৭ নভেম্বর ইউপি চেয়ারম্যানসহ দুজনকে আসামি করে মামলাটি করেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাসেম কাজী।

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ভিজিডি কার্ডধারী স্থানীয় ২৫১ জনকে ২০ কেজি করে কম চাল দিয়ে ৫ দশমিক ০২ মেট্রিকটন চাল আত্মসাৎ করেন। যার মূল্য এক লাখ ৮২ হাজার ৪২৬ টাকা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ