রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

পাকিস্তানের অর্থনীতি চাঙ্গা করতে ইমরান খান এবার কাতারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের অর্থনীতিকে চাঙ্গা করতে বর্তমানে কাতারে অবস্থান করছেন দেশটির নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান।

দুই দিনের সফরে গত সোমবার দোহা পৌঁছান তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়, দোহায় পৌঁছেই তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, প্রধানমন্ত্রী আব্দুল্লাহ বিন নাসের বিন খালাফ আল থানি ও ব্যবসায়ী সমাজ এবং বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করেন।

গতকাল মঙ্গলবার একান্তে বৈঠকে শেখ তামিম ও ইমরান খান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে পারস্পরিক স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা করেন বলে জানা যায়। এসময় ইমরান খান এলএনজি’র দাম কমানো এবং কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য কর্মসংস্থান বাড়ানোর বিষয় নিয়ে কথা বলেন।

এলএনজির বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের আমলে এলএনজি আমদানির বিষয়ে ১৫ বছরের যে চুক্তি করা হয়েছিল তাতে ইসলামাবাদ প্রতি বছর অন্তত ৪ বিলিয়ন রুপি ক্ষতির মুখে পড়বে। সে ক্ষেত্রে ইমরান খান কাতারকে এলএনজির দাম পর্যালোচনা করে ৪০০ কোটি ডলার কমানোর অনুরোধ করেন।

খবরে আরো বলা হয়, বিষয়টি পর্যালোচনা করে ইসলামাবাদকে ইতিবাচক কিছু জানাবেন বলে আশ্বাস দিয়েছেন কাতারি আমির। সফরে ইমরান খান কাতারের ব্যবসায়ী নেতা শেখ ফাইসাল বিন কাসিম বিন ফাইসাল আর থানির এবং সুসাইন আল ফারদিনের সঙ্গে দেখা করে পাকিস্তানে বিনিয়োগেরও অনুরোধ জানিয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ