রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

ডিএনসিসি নির্বাচনে আ.লীগের ফরম কিনলেন আতিক ও তমিজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম।

বুধবার বিকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে আতিকুলের পক্ষে মনোনয়ন ফরম কেনা হয়।

এদিকে মানবিক ঢাকার চেয়ারম্যান ব্যবসায়ী আদম তমিজি হকও আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন। রাজধানীতে তিনি দীর্ঘদিন ধরেই প্রচারণায় আছেন।

মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

তফসিলে অনুযায়ী, আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন ৩০ জানুয়ারি, বাছাই ২ ফেব্রুয়ারি ও প্রত্যাহার ৯ ফেব্রুয়ারি।

২০১৭ সালে ডিএনসিসির মেয়র আনিসুল হকের মৃত্যুর পর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হলেও হাইকোর্টের রায়ে তা স্থগিত হয়ে যায়। ওই সময় মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন ব্যবসায়ী আতিকুল ইসলাম।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ