রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

কাঁচা মরিচের যত গুণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাঁচা মরিচ সবসময় হাতের নাগালে পাওয়া গেলেও অনেকেই এটি খেতে পছন্দ করেন না। অনেকে আবার ঝালের কারণে খেতে পারেন না। কিন্তু কাঁচা মরিচে আছে অনেক গুণ। যা শুনে আপনি  আবার হয়ে উঠতে পারেন ঝাল খোর।

ইয়াওমিং ইউনিভার্সিটির গবেষকদের মতে, মেদবহুল মানুষের মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণে আনতে ক্যাপসিসিন খুবই কার্যকর হতে পারে। প্রতিদিনের খাদ্য তালিকায় একটি করে কাঁচা মরিচ থাকলে আপনি সহজেই বেশ কিছু শারীরিক সমস্যাকে দূরে সরিয়ে রাখতে পারবেন।

১। কাঁচা মরিচে আছে ভিটামিন-এ। এই ভিটামিন হাড়, দাঁত ও মিউকাস মেমব্রেনকে ভালো রাখতে সহায়তা করে।
২। কাঁচা মরিচ ছেলেদের প্রোস্টেট ক্যানসারের ঝুঁকি কমায়।
৩। প্রচুর পরিমাণে ভিটামিন-সি পাওয়া যায় কাঁচা মরিচ থেকে।যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি মাড়ি ও চুলের সুরক্ষা দেয়।
৪। মস্তিষ্কে রক্ত জমাট বাধার ঝুঁকি কমে যায় নিয়মিত কাঁচা মরিচ খেলে।
৫। এটি খেলে হৃদপিণ্ডের বিভিন্ন সমস্যা কমে যায়।

৬। ক্যালোরি বার্ন করে অতিরিক্ত মেদ কমায়।
৭। রক্তের কোলেস্টেরল কমায়।
৮। কাঁচা মরিচে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট বিটা ক্যারোটিন আছে যা কার্ডিওভাস্ক্যুলার সিস্টেমকে কর্মক্ষম রাখে।
৯। আমাদের মস্তিষ্কে এনড্রোফিন নামক হরমোনের নিঃসরণ ঘটে কাঁচামরিচ খেলে, যা আমাদের মনকে চনমনে আর সতেজ রাখে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ