বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

৫০ মামলায় জামিন জামায়াত নেতা শাহজাহানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ৫০টি মামলায় জামিনে মুক্ত হয়েছেন জামায়াত ইসলামীর চট্টগ্রামের নিয়ন্ত্রক খ্যাত শাহজাহান চৌধুরী।

নাশকতা কার্যক্রমে জড়িত থাকায় তাকে নজরদারির আওতায় রাখা হবে বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেলার কেন্দ্রীয় কারাগার থেকে গত ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় তিনি মুক্তি পেয়েছেন। গোয়েন্দা সূত্র জানায়, মুক্তির সময় কারাফটকের সামনে জামায়াত-শিবিরের তেমন কেউ ছিলেন না। তাকে প্রথমে একটি প্রাইভেট কারে আন্দরকিল্লায় শাহী জামে মসজিদ মার্কেটে নিয়ে যাওয়া হয়। প্রায় ১৫ মিনিট পর শাহজাহানকে নিয়ে প্রাইভেট কারটি নগরীর দেওয়ান বাজার হয়ে চন্দনপুরার দিকে চলে যায়।

জানতে চাইলে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ কামাল হোসেন জানান, সব মামলায় জামিনের আদেশ আসার পর আমরা শাহজাহান চৌধুরীকে মুক্তি দিয়েছি। এর আগে আমরা আইনগত সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। নতুন করে কোনো মামলা আছে কি না বা গ্রেফতার দেখানো হয়েছে কি না- তাও আমরা খতিয়ে দেখেছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ