রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন?

সৌদির প্রখ্যাত আলেম আহমদ আল-আমরির কারাগারে মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সৌদি আরবের কারাবন্দি প্রখ্যাত আলেম আহমদ আল-আমরিকে কারােগারে বিষ প্রয়োগে হত্যা করেছেন বলে জানা গেছে।

বিষ প্রয়োগের ফলে আহমেদ আল-আমরির মস্তিষ্কের তৎপরতা পুরোপুরি বন্ধ হয়ে যায় এবং দেশটির বন্দর নগরী জেদ্দার একটি হাসপাতালে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।

মদিনা ইসলামি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন আল-আমরি গত রোববার সন্ধ্যায় মারা যান বলে জানিয়েছে লন্ডন-ভিত্তিক সংবাদ সংস্থা আল-কাশতের বরাতে আল্লামা আল-আমরির স্বজনরা।

গত বছরের আগস্ট মাসে সৌদি নিরাপত্তা বাহিনী বাসভবনে অভিযান চালিয়ে আল-আমারিকে আটক করে বলে জানা যায়। পরে তারে অন্ধকার কারাকক্ষে আটক রাখা হয় বলে অভিযোগ করে তার পরিবার। কারাগারে আটক থাকার সময়ে তার ওপর নির্যাতন চালানো হয় বলেও দাবি করেন তারা।

নির্যাতনের এক পর্যায়ে ইনজেকশনের মাধ্যমে তার শরীরে বিষ ঢোকানো হয় বলে দাবি করেন প্রিজনার অব কনসেন্সাস নামের সৌদি একটি মানবাধিকার গোষ্ঠী। তাদের টুইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ