বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

সিলেট সীমান্তে গুলাগুলিতে কিশোর নিহত, বিজিবি আহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটের কানাইঘাট সীমান্তে অবৈধ-কারবারীদের ধাওয়া করার সময় বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র গুলিতে সিরাজ (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন।

চোরাকারবারীদের পাল্টা হামলায় বিজিবি’র এসিপি সাইদ, নায়েক ইমাম, নায়েক নুর নবী আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে কানাইঘাটের সুরাইঘাট সীমান্তের সনাতন পুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ১৯ ব্যাটালিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহা. মেজবাহ উদ্দিন রাসেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সোনারতল সীমান্তে ৪ কার্টুন ভারতীয় সিগারেট জব্দ করে।

একপর্যায়ে চোরাকারবারীরা টহল দলকে ঘেরাও করে। ইটপাটকেল নিক্ষেপ করে। এসময় ৪ বিজিবি সদস্য আহত হয়।

তিনি দাবি করেন, এক পর্যায়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছুঁড়ে বিজিবি। এ সময় চোরাকারবারীরাও পাল্টা গুলি ছুঁড়ে। বিজিবিও গুলি ছুঁড়তে থাকে এক পর্যায়ে হামলাকারীরা পিছু হটলে জব্দকৃত সিগারেট নিয়ে চলে আসে বিজিবি। আহতদের কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

তিনি জানান, এ সময় গুলিবিদ্ধ অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়। পরে তারা জানতে পারেন সীমান্তের জিরো লাইনে গোলাগুলির সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় কিশোর।

-আরএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ