বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

ফতুল্লায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের ফতুল্লায় জামাতার ছুরিকাঘাতে শ্বশুর নিহত হয়েছেন।

গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আলীগঞ্জ মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ওয়াহাব মিয়া (৫৮)। তিনি আলীগঞ্জ মধ্যপাড়ার বাসিন্দা।

ফতুল্লা মডেল থানার এসআই ছালেকুজ্জামান বলেন, ওয়াহাব মিয়ার মেয়ে শাহনাজ আক্তারের সঙ্গে আলমগীর হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয়ে ঝগড়া চলছিল। সে জন্য তারা বেশ কয়েক মাস ধরে আলাদা বসবাস করছেন।

সোমবার রাত সাড়ে ৭টায় আলমগীর হোসেন তার শ্বশুর বাড়িতে গেলে স্ত্রীর সঙ্গে বাগ-বিতণ্ডা হয়। তখন ওয়াহাব মিয়া এগিয়ে এলে আলমগীর তাকে মারধর করেন। একপর্যায়ে তিনি ছুরি দিয়ে ওয়াহাব মিয়াকে আঘাত করেন।

ওয়াহাব মিয়াকে শহরের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন আলমগীর হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ফতুল্লা থানার ওসি এসএম মঞ্জুর কাদের বলেন, আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ