বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নোয়াখালীতে আ.লীগ-যুবলীগ সংঘর্ষ, গুলিবিদ্ধ ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের খলিফারহাটে যুবলীগ ও আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

আজ মঙ্গলবার বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সূত্র মতে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান ইউনিয়ন যুবলীগ নেতা শিপন ও আওয়ামী লীগ নেতা জহির মেম্বার গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। কিছু দিন আগে আওয়ামী লীগ নেতা জহির মেম্বার গুলিবিদ্ধ হয়। এ ঘটনার মামলায় ইউনিয়ন যুবলীগ নেতা শিপন সমর্থিত তিন আসামীর জামিন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।

এ ঘটনার জের ধরে ক্ষিপ্ত হয়ে শিপন সমর্থিত নেতাকর্মীরা খলিফারহাটে জহির মেম্বারের বাড়িতে হামলা চালায়। ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হওয়ার পর ব্যাপক সংঘর্ষে জড়িয়ে পরে দুই পক্ষ। এ সময় ১০ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়।

এ সংবাদ লেখা পর্যন্ত এলাকায় থমথমেভাব বিরাজ করছে। সুধারাম মডেল থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ