রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

‘ইসি পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন নতুন সংকট সৃষ্টি করবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ইসি সম্পূর্ণ ব্যর্থ। নির্বাচন কমিশনের পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন নতুন সংকট সৃষ্টি করবে। মহাসচিব এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান।

আজ মঙ্গলবার বিকেলে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের চলতি সেশনের মজলিসে আমেলার (কার্যনির্বাহী পরিষদের) প্রথম বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনের পরে খুন-ধর্ষনের ঘটনা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এ অবস্থা প্রমাণ করে প্রশাসন জনগণের নিরাপত্তার চেয়ে নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। তিনি আরো বলেন, এই সরকার নির্বাচনের মাজাকে ভেঙ্গে দিয়েছে। নির্বাচন ও ভোট নিয়ে মানুষের মাঝে আর কোন আগ্রহ নেই। এরপরও মাজাভাঙ্গা নির্বাচন কমিশনের পূনর্গঠন ছাড়া উপজেলা নির্বাচন হলে দেশে আরো ভয়াবহ সংকট সৃষ্টি করবে।

সভায় উপস্থিত ছিলেন সংগঠনের রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

সহ-প্রচার সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, মাওলানা লোকমান হোসাইন জাফরী, অর্থ সম্পাদক হারুন অর রশীদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুহাম্মদ হেমায়েতুল্লাহ, সহকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা নেছার উদ্দিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ