বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

নারায়নগঞ্জের এক বস্তিতে আগুন, পুড়েছে অর্ধশতাধিক ঘর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়নগঞ্জের জেলা কারাগারের কাছে একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় ৫০টিরও বেশি ঘর পুড়ে গেছে।

সোমবার (২১জানুয়ারি) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ভয়াবহ এ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে জেলা রেজিস্ট্রার অফিস, জেলা কারাগারসহ একটি সিএনজি পাম্প।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল্লাহ আল-আরেফিন বলেন, বস্তি এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এখানে ৫০টির বেশি ঘর ও ঝুটের গোডাউন রয়েছে। এখনও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি পরিমাণ জানা যায়নি, তবে তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হবে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, হঠাৎ করেই একটি ঝুটের গোডাউনে আগুন লাগে। সেখান থেকে আগুন চারদিকে দ্রুত ছড়িয়ে পরে।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক মজিবুর রহমান জানান, অর্ধশত ঘর পুড়েছে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ