রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ ।। ৮ কার্তিক ১৪৩৩ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দারুল উলুম দেওবন্দে সমবেত হচ্ছেন পাঁচ হাজার মাদরাসার প্রতিনিধি পশ্চিম তীরে ইসরায়েলি অভিযান, হেবরনে ঘরছাড়া ৩০০ পরিবার নভেম্বরের প্রথম সপ্তাহেই বাড়তে পারে শীতের তীব্রতা  হজরত শাহজালালের মাজারের দানবাক্সে ৮৮ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা  নৈতিক সমাজ গঠনে মসজিদ-মাদ্রাসার ভূমিকা গুরুত্বপূর্ণ: হাবিবুর রশিদ  খুতবার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান ধর্মমন্ত্রীর পাকিস্তানে অস্থিতিশীলতায় আফগানিস্তানকে দায়ী করা বিভ্রান্তিকর: তালেবান মুখপাত্র আল-আকসার খতিবকে ধরে নিয়ে যাওয়ার নিন্দা জমিয়তের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি খেলাফত মজলিসের শতবর্ষী রেসকোর্স মসজিদের বিদ্যুৎ-পানির সংযোগ পুনর্বহালে দিল্লি হাইকোর্টের ‘না’

ইরানের আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ৪ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রাজধানী ঢাকাস্থ ইরানী কালচারাল অ্যাটাশে ও ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান ২০১৯ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচন করার জন্য এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে।

দুইটি স্তরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদেরকে ইরানে ৩৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নির্বাচন করা হয়েছে।

শীর্ষ স্থানে উত্তীর্ণরা হচ্ছেন পুরুষদের মধ্যে কিরাত বিভাগে কারি আল ইমরান, পুরুষদের মধ্যে হেফজ বিভাগে হাফেজ মুহাম্মাদ আব্দুল্লাহ মাহমুদ, নারীদের মধ্যে হেফজ বিভাগে হাফেজাহ আয়েশা সিদ্দিকা এবং দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে কিরাত বিভাগে কারি মাজহারুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ