বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত! ইসলামী আন্দোলনের বায়তুল মাল মাসে এক লাখ টাকার কুপন সংগ্রহ বিড়াল কেনা-বেচা ও লালন-পালনের শরয়ি বিধান পরিবারকে আর্থিক সুরক্ষা দিতে গিয়ে সুদের ফাঁদে পড়ছেন না তো? 

পাবনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার আতাইকুলা থানার পল্লীতে হাফিজুর রহমান (৩২) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।

শনিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তাকে হত্যা করা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়ে তা বের করতে পারেনি পুলিশ।

নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানার রঘুরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি লক্ষীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন বলে জানিয়েছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আনোয়ার।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর রহমানের সাথে কতিপয় ব্যক্তির বচসা চলে আসছিলো বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঘটনার জেরে হাফিজুর হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে, শনিবার সন্ধ্যার দিকে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পূর্ব কোনো বিরোধের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ